লক্ষ্মীপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।।
========================================================
বর্তমান সরকারের পদত্যাগ কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন,নেতৃবৃন্দের মুক্তি ও দ্রব্যমূল্যের উধ্বগতি রোধসহ ৩ দফা দাবিতে লক্ষ্মীপুর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারী ফারুক হোসাইন নুরনবী বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা নাছির উদ্দীন মাহমুদ,এডভোকেট মহসিন কবির মুরাদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লক্ষ্মীপুর জেলা সভাপতি মমিন উল্লাহ পাটওয়ারী, জেলা জামায়াত নেতা শামসুল ইসলাম, শহর আমির আবুল ফারাহ নিশান, ,রায়পুর উপজেলা সেক্রেটারী আব্দুল আউয়াল রাসেল,চন্দ্রগঞ্জ থানা জামায়াতের সেক্রেটারী রেজাউল ইসলাম খাঁন সুমন সহ নেতৃবৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন: ফ্যাসিস্ট হাসিনাকে অবিলম্বে পদত্যাগ করে কেয়ারটেকার সরকার দিতে হবে। অন্যথায় জনরোষের মুখে হাসিনা পালাতে বাধ্য হবে।
মাওলানা নাছির উদ্দীন মাহমুদ বলেন: ইতিহাসের সবচেয়ে জগন্য এবং স্বৈরাচারী সরকার হচ্ছে হাসিনা সরকার।
তাকে পদত্যাগে বাধ্য করা হবে।
বিভিন্ন শাখা থেকে আগত নেতাকর্মীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছেড়ে যাবে না বলে উচ্ছাস প্রকাশ করেন।
Comments
Post a Comment